সীমান্তে ভারতীয় গরু জব্দের অভিযানে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা

সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী এলাকায় চোরাইপথে আসা ভারতীয় গরু জব্দের অভিযানে হামলার ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান। এর আগে গত বুধবার এই হামলার ঘটনা ঘটেছে বলে মামলার অভিযোগ সূত্রে জানা গেছে।
জকিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের জৈন্তাপুর রাজাবাড়ী বিওপির হাবিলদার কামাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- মো. আলমাছ (৩২), মো. রায়হান (৩০), ডালিম মিয়া (৩৫), মো. সুজন (৩০), মো. কয়েজ (৩০), মো. সাইদুল (৩২), মো. আব্দুল (৩১), আবু হানিফ (৪০), মো. আলা উদ্দিন (৩২), মো. সালমান আহমদ বাবু (২৪), মো. ফয়সাল (২৯), মো. সাগর (২৬), মো. রহিম (২৮), মো. মিনহাজ (২৮), মো. আতিক (২৫), মো. ছালাম (২৯), মো. আব্দুল (৫০), ইসমাইল হোসেন বাছির (২৮), তানু আহমেদ (৩০), নুরু মিয়া (৩২), ইমন আহমদ (২৭), আমিন আহমদ (৩২), রিপন মিয়া (৩২), মো. জালাল উদ্দিন মনা (৪৫), আলমগীর (২৮), মো. আফছার (২৮), ইমন (৩০), মো. জসিম (৩০), মো. উজ্জ্বল (৩৮), মো. সাত্তার (৩৫), মো. হেলাল (৩২)।
এতে আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, বুধবার সকালে সিলেটের জৈন্তাপুর সীমান্তে ১২৮৮ নম্বর পিলার সংলগ্ন টিপরাখলা (ঘুড়িমারা) এলাকার ১৫০ গজ ভেতরে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির বিজিবি টহল টিম ভারতীয় ৬টি গরু জব্দ করে। পরে গরুগুলো জৈন্তাপুর বিওপিতে নিয়ে যাওয়ার সময় রাস্তা অবরোধ করে চোরাকারবারি দলের সংঘবদ্ধ চক্র। এক পর্যায়ে বিজিবির টহল টিমের উপর হামলা চালায় তারা। এ ঘটনায় বিজিবির টহল টিমের সদস্য ল্যান্স নায়েক মো. ওমর ফারুক। পরে সেদিনই মামলা দায়ের করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বিজিবির উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করার পর প্রাথমিক তদন্তপূর্বক মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।



