বিজ্ঞাপন
বাংলাদেশ

চলন্ত মোটরসাইকেল থেকে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

পাবনার সাঁথিয়ায় দিনে দুপুরে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা মন্তাজ আলীকে লক্ষ্য করে (৫১) গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতের পাশ দিয়ে চলে গেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পর জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার বনগ্রাম বাজারে এই ঘটে। মন্তাজ আলী উপজেলার আরআতাইকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এবং একই এলাকার পদ্মবিলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

মন্তাজ আলীর দলীয় পরিচয় ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম খান।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মন্তাজ আলী বনগ্রাম বাজারে মসজিদ গলি সামনে দাঁড়িয়ে ছিল। এমন সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে মন্তাজ আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মন্তাজের হাতে লেগে চলে যায়। এসময় হামলাকারীরা কাশিনাথপুরের দিকে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

মন্তাজ আলী জানান, কে বা কারা আমাকে গুলি করেছে, তাদেরকে আমি চিনতে পারিনি। তবে আমার সঙ্গে কারো বিরোধ ছিল না।

আতাইকুলা থানার ওসি জামিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুইজন মোটর সাইকেলে আরোহী মুন্তাজ আলী নামের একজনকে শটগান দিয়ে গুলি করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের পরিচয়ের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button