বিজ্ঞাপন
বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘রইক্ষ্যা ডাকাতের’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুর রহিম নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফের মোছনী রেজিস্ট্রার ক্যাম্পের বিকাশ মোড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। নিহত আব্দুর রহিম প্রকাশ রইক্ষ্যা টেকনাফের হ্নীলা মোছনী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে খবর পেয়ে মোছনী রেজিস্ট্রার ক্যাম্পের বিকাশ মোড় থেকে আব্দুর রহিম নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত এই যুবক এলাকায় রইক্ষ্যা ডাকাত নামে পরিচিত, তার বিরুদ্ধে থানায় ডাকাতি,অপহরণসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে নিহত আব্দুর রহিমের স্ত্রী ছারা খাতুন বলেন, গতকাল মঙ্গলবার রাতে আমার স্বামীকে তার বন্ধুরা ফোন করে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে বলে তিনি অভিযোগ তুলেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button