বিজ্ঞাপন
বাংলাদেশ

মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুর রেসিং: প্রাণ গেল একজনের, অন্যজন হাসপাতালে

ভোলার বোরহানউদ্দিনে আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল রেস (প্রতিযোগিতা) করতে গিয়ে সোহাগ (২১) নামে শিক্ষার্থী নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত মোরসাইকেলের আরোহী সিয়াম নামে আরেক শিক্ষার্থী।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ টবগী ৭ নম্বর ওয়ার্ডের রাজ বাড়ীর মো. সেলিম এর ছেলে ও হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টবগী রাস্তার মাথা বাজার থেকে মনিরাম বাজারে পথে দুটি মোটরসাইকেল দিয়ে রেস দেয় দুই বন্ধু। পথে সিয়ামের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সেট সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থাকা আরোহী সিয়াম আহত হন।

বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ বা আইনি কোনো জটিলতা না থাকায় সোহাগের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button