বিজ্ঞাপন
বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশি শিশুটি আইসিইউতে

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী  আফনান আরাকে (১২) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আহত চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় শিশুটি গুলিবিদ্ধ হয়। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত তেচ্ছিব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন ইত্তেফাক ডিজিটালকে বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক শিশু রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।

প্রসঙ্গত সঙ্গত, গত কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোববার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার পর শিশু আফনানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে দুপুরের দিকে শিশুটি জীবিত থাকার খবর পৌঁছালে স্থানীয়রা শান্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button