বিজ্ঞাপন
বিশ্ব

জাপানে ভারী তুষারপাতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু

জাপানে জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ৯১ বছর বয়সী একজন বৃদ্ধাও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষার স্তূপের নিচে পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সানে তাকাইচি মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিশেষ বৈঠক করে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে বাসিন্দাদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। সেখানকার দুর্গম এলাকাগুলোয় এখনো প্রায় ৪ দশমিক ৫ মিটার তুষার জমে আছে।

কয়েক সপ্তাহ ধরে জাপান সাগর উপকূলে শক্তিশালী ঠান্ডা বাতাসের প্রভাবে ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি তুষারপাত দেখা গেছে।

এক তীব্র শৈত্যপ্রবাহের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোয় জাপান সাগরের উপকূলীয় এলাকায় ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তুষারপাতে ৩০ জন মারা গেছেন। আওমোরির একটি এলাকায় নিজবাড়ির সামনে তিন মিটার তুষার স্তূপের নিচে চাপা পড়ে মারা যান জিন নামের ৯১ বছর বয়সী একজন বৃদ্ধা। স্থানীয় পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে তুষার গলে সরাসরি তাঁর ওপর পড়লে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। তাঁর মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button