বিজ্ঞাপন
বিশ্ব

তেল না কেনার বিষয়ে ভারত এখনো কিছু জানায়নি: রাশিয়া

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি অনুযায়ী ভারত আর রাশিয়ার তেল কিনবে না। এর বদলে যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করছে। তবে রাশিয়া বলছে, তেল না কেনার ব্যাপারে ভারত এখনো রাশিয়া আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এ কথা জানান।

দিমিত্রি পেসকোভ বলেন, ‘এ ব্যাপারে আমরা নয়াদিল্লির কাছ থেকে কোনো বিবৃতির ব্যাপারে শুনিনি। আমরা ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ককে সম্মান জানাই। কিন্তু আমরা রাশিয়া ও ভারতের মধ্যে উন্নত কৌশলগত সম্পর্ক বিকাশকেও কম গুরুত্ব দেই না। এ বিষয়টি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি এগিয়ে নিতে চাই।’

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। ওই সময় তিনি দাবি করেন নয়াদিল্লি রাশিয়ার তেল কেনার বদলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেল কিনতে রাজি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button