বিজ্ঞাপন
বাংলাদেশ

রায়েরবাজারে সামুরাইসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।

বসিলা সেনাক্যাম্প সূত্র জানায়, ২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং প্রথম পর্যায়ে ইকবাল হোসেন (২৯) ও মিঠুন মির্দা (২৭) নামের দুই অপরাধীকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের তথ্য দিলে, পরবর্তী অনুসরণী অভিযানে মোহাম্মদপুরের লাউতলা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রব্বি ও মো. শাকিল। এ সময় তাদের কাছ থেকে ২টি সামুরাই উদ্ধার করা হয়। এগুলো দিয়ে তারা এলাকায় ভয়ভীতি লাগিয়ে চাদাবাজি ও ছিনতাই করতো বলে জানা জায়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত সকল ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী সেনাবাহিনীর এ দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button