২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও প্রাণ গেলো ৪ জনের

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের প্রাণ গেলো। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৭৪৫ জন ডেঙ্গু রোগী। নভেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি থাকবে বলে আগেই জানিয়েছিল দেশের কীটতত্ত্ববিদরা।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৬৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ২৬৭ জন।
গত ১লা জানুয়ারি থেকে ২০শে নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৮৮ হাজার ২৫৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।
তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৭ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী ৪৮ জন, সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু রোগী রয়েছেন।



