বিজ্ঞাপন
বাংলাদেশ

হবিগঞ্জে বনরক্ষীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ১

দেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমা-কালেঙ্গা অভয়ারণ্য বনের বিপুল পরিমাণ গাছ কর্তন ও বন রক্ষীদের সঙ্গে গুলাগুলির ঘটনায় নাজিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে বনের গাছ কাটাকে কেন্দ্র করে বনরক্ষীদের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গ্রেপ্তার চুনারুঘাট উপজেলার আমতলা গ্রামের ফিরুজ আলীর ছেলে।

বিজ্ঞাপন

বন বিভাগ জানায়, গত শুক্রবার রাতে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর গ্রামের খোয়াই ছড়া নামক স্থানে গাছ কাটার শব্দ শুনে আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে একদল বনপ্রহরী গাছ কাটতে বাঁধা দেয়। এসময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বনরক্ষীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে বনদস্যুরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে শুরু করে। এসময় দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়।

গুলির শব্দে আশপাশের গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কালেঙ্গা বিজিবি এগিয়ে আসলে বনদস্যুরা পালিয়ে যায়। এ সময় ১২টি সেগুন গাছ ৬২ দশমিক ৩৯ বর্গফুট, আটটি আকাশ মনি গাছ ৩৫ দশমিক ৪ ঘনফুট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান ইত্তেফাক ডিজিটালকে বলেন, আমি সদ্য যোগদান করেছি। আমাদের লোকবল কম তারপরও আমি সিলেট বিভাগের সকল রেঞ্জের ব্যাপক টহল যোগদান অব্যাহত রেখেছি। অভয়ারণ্য ভেতর থেকে গাছ কাটা ও গোলাগুলির ঘটনায় চুনারুঘাট থানায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করেছে বন বিভাগ। মামলার আসামি নাজিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button