বিজ্ঞাপন
বিশ্ব

সৌদিতে নতুন করে আলোচনা, যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত আফগান-পাকিস্তান

প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা কমানোর সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনা করেছে আফগানিস্তান ও পাকিস্তান। আলোচনায় দুই দেশ যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনজন আফগান এবং দুইজন পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবে আলোচনায় উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর, তাদের সেনাবাহিনী, তালেবান সরকারের মুখপাত্র এবং সৌদি আরব সরকার এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

বিজ্ঞাপন

তবে আফগান তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশ করে বলেন, সৌদি আরবের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইতিবাচক ফলাফল দেখতে আমরা আরও বৈঠকের জন্য উন্মুক্ত।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় ইসলামাবাদের প্রতিনিধিত্ব করেছেন সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা।

ইসলামাবাদ বলেছে, আফগানিস্তানে অবস্থানরত সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানে হামলা চালায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার আহ্বান জানানোর পরও তালেবান সরকার সাড়া দেয়নি। তালেবান অস্বীকার করে যে, তাদের মাটি পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীরা ব্যবহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button