বিজ্ঞাপন
অর্থনীতি

সার কারখানায় গ্যাসের দাম বাড়ল ৮৩%

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম এবার সর্বোচ্চ ৮৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বৃদ্ধি করে ২৯ টাকা ২৫ পয়সা করা হয়েছে।  রোববার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি এ নতুন দর ঘোষণা করে।

এর আগে পেট্রোবাংলাসহ গ্যাস বিতরণ কম্পানিগুলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাব নিয়ে পরবর্তীতে বিইআরসি গণশুনানিরও আয়োজন করে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সব দিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে।

বিজ্ঞাপন

জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button