বিজ্ঞাপন
নিউইয়র্ক কমিউনিটি

যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের শোক

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন ‘আপোষহীন দেশনেত্রী’ খ্যাত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ন্যায় প্রবাসেও শোকের ছায়া নেমেছে। বিশেষ করে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভাধ্যানুধ্যায়ীরা পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।

শোক বার্তায় দলীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন এবং প্রবাসীদেরও দোয়া কামনা করেন। এদিকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে শোকাহত যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খবর ইউএনএ’র।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সভাপতি ডা. মোহাম্মদ হামিদুজ্জামান, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক চার নেতা ও কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ স¤্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভূইয়া সহ যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূইয়া, দিনাজ খান, জামাল আহমেদ জনি, নিয়াজ আহমেদ জুয়েল, মোশাররফ হোসেন সবুজ

বিজ্ঞাপন

আনোয়ার হোসেন, ফারুক চৌধুরী, যুগ্ম সম্পাদক যথাক্রমে আখতার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আহমেদ, আনোয়ারুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন, বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাস নেতা ফারুক হোসেন মজুমদার

যুক্তরাষ্ট্র জাসাস-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার রহমান সায়েস ও সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির হাবিবুর রহমান সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার ও মাজহারুল ইসলাম জনি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বেগম খালেদা জিয়ার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button