বিজ্ঞাপন
বাংলাদেশ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, আরও বাড়বে শীতের দাপট

দেশজুড়ে শীত বাড়ার সঙ্গে সঙ্গে চা ও পাহাড়ি জনপদ মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও শীতের তীব্রতা বেড়েছে। গত দুই দিন ধরে সন্ধ্যার পর থেকেই এলাকায় তীব্র শীত ও কুয়াশা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের ওই এলাকায় শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গলে যা চলতি বছরেরও সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, প্রতিদিনই শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আজ তা নেমে এসেছে ১১ ডিগ্রিতে। শনিবার সকাল ৬টায় রেকর্ড হওয়া এই তাপমাত্রাই চলতি মৌসুমে শ্রীমঙ্গলের সর্বনিম্ন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৬ নভেম্বর শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমনী বার্তা সামনে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে। ফলে আগামী কয়েকদিন শীত আরও বাড়তে পারে।

অন্যদিকে দেশের সর্বউত্তরের জনপদ তেঁতুলিয়ায় সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button