বিজ্ঞাপন
বাংলাদেশ

বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ মিললো পুকুরে

কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুর থেকে খায়রুন নেছার নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দুই পা ও গলায় ওড়না বাঁধা ছিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খায়রুন নেছা (৭৫) একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরের মাঝখানে একটি মরদেহ ভাসতে দেখেন কয়েকজন। স্থানীয়রা মরদেহটি পাড়ে আনার পর সেটি খায়রুন নেছার বলে শনাক্ত করা হয়। এ সময় তার গলা ও দুই পা একই ওড়না দিয়ে বাঁধা ছিল। এক চোখে রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের পাড়েই পড়ে ছিল।

বৃদ্ধার মেয়ে ফুলজান খাতুন বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত ও গলা বাঁধা ছিল। তার মরদেহ পুকুরের মাঝখানে ভাসছিল। এটা কীভাবে সম্ভব হলো? কিছুই বুঝতে পারছি না। আমি সুষ্ঠু তদন্ত চাই।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তদন্ত চলছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button