বিজ্ঞাপন
বাংলাদেশ

বাছুরের এক মাথায় দুই মুখ-চার চোখ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে দুই মুখ, দুই কান ও চার চোখ নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটি প্রসবের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাছুরটিকে দেখতে ওই গ্রামে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।

সোমবার (১০ নভেম্বর) রাতে ওই গ্রামের জালাল হোসেনের নামে এক কৃষকের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়।

জালালের স্ত্রী রুপা বেগম বলেন, গত কোরবানির সময় কাতিহার হাট থেকে আমরা একটি গাভী কিনেছিলাম। এরমধ্যে গরুটি গর্ভবতী হয়। সোমবার সন্ধ্যার পর গাভীটি একটা বাচ্চা জন্ম দিয়েছে। বাছুরটি এক মাথায় দুই মুখ, চার কান, চার চোখ রয়েছে। এটি দেখে শুরুর দিকে সবাই ভয় পেয়ে যায়। তবে গাভী ও বাছুরটি এখন সুস্থ রয়েছে। আমি বাচ্চাটিকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছি।

বিজ্ঞাপন

এদিকে এ খবরটি ছড়িয়ে পড়তেই জালালের বাড়িতে লোকজন ভিড় জমাচ্ছেন বাছুরটিকে দেখতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপন চন্দ্র মহন্ত বলেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত কোষ বিভাজনের সময় জিনগত তারতম্যের  কারণে এমন অস্বাভাবিক আকৃতির বাছুর জন্ম হতে পারে। বাছুর ও গাভীটি বর্তমানে সুস্থ আছে। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button