বিজ্ঞাপন
বাংলাদেশ

বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার পাবনায়, আটক ২

পাবনা সদর উপজেলার সরদারপাড়া এলাকায় ৯ বছর বয়সী শিক্ষার্থী হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে তার নানা বাড়ির পাশের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাফসা মালঞ্চ ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। সে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। কয়েকদিন আগে সে তার মায়ের সাথে পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, সন্ধ্যা ৬টার পর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরে খোজাখুজির সময় স্থানীয়রা নানার বাড়ির পাশে বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

জানা গেছে, নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারুদের আড্ডাস্থল ছিল।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা শিশুটির কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে ও তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button