বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সভায় মিলন মেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশী আমেরিকান পোষ্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশন ইউএসএ ইনক এর বার্ষিক সাধারণ সভা-২০২৬, বার্ষিক ডিনার পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৮ জানুয়ারী রোববার বৈরী আবহাওয়ার মাঝে সকল সদস্যদের উপস্থিতিতে আগ্রা পার্টি হল এন্ড রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়। সকলের মধ্যে ঐক্য, সৌহার্দ্য পূর্ণ আচরণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ এন আলম মিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন-এর ডিরেক্টর এর্টনী মঈন চৌধুরী আর আমন্ত্রিত অতিথি ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলা ইউএসএ’র পরিচালক এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, সাবেক কোষাধ্যক্ষ নিশান রহিম, ঢাকা জেলা সমিতির ইউএসএ’র সভাপতি দুলাল বেহেদু, মর্টগেজ প্রফেশনাল ক্রিস রুদ্র ও পোস্ট মাষ্টার মোহাম্মদ হুমায়ুন কবির।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ এন আলম মিনার পুত্র সামান আলম মোয়াজ এবং গীতা পাঠ করেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক উত্তম সমদ্দার। এরপর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বক্তব্য পর্ব শুরু হয়। এপর সাধারণ সম্পাদক মুহাম্মদ এন আলম মিনা তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের নানান দিক নির্দেশনা, বিগত বছরের সংগঠনের কার্যক্রম এবং লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
সভায় অর্থ সম্পাদক মোহাম্মদ আমানুল ইসলাম বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ তুলে ধরেন এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন।
সভায় আরও বক্তব্যে রাখেন উপদেষ্টা মিজানুর রহমান, সহ সভাপতি যথাক্রমে মোহাম্মদ মোজাম্মেল হক, মতিলাল দাস ও সানিগোপ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন সানি ও সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক উত্তম সমদার এবং নির্বাহী সদস্য এম ডি কামাল। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের বিগত দিনের নানা কার্যবলী তুলে ধরেন এবং সকলকে এক সাথে মিলে মিশে কাজ করার জন্য আহবান জানান।
এর্টনী মঈন চৌধুরী তার বক্তব্যে ইংরেজী নতুর বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের মঙ্গল কামনা ও সকল প্রকার সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন। অতিথি বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের উত্তরোত্তর মঙ্গল ও সাফল্য কামনাসহ সাংগঠনিক দিক নির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। নৃত্যে অংশ গ্রহন করেন পৃথিলা সাহা, স্নেহা সাহা ও প্রানাধিকা গোপ। সঙ্গীত পরিবেশন করেন প্লামী গোপ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী রাজিব ভট্টাচার্য ।



