বিজ্ঞাপন
বাংলাদেশ

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৪

পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি অস্ত্র বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পাবনা পৌর সদরের বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন হোসেন (৩৫)।

পাবনা ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের  মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবারসহ চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

অপর দুটি পৃথক অভিযানে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় শায়েস্থা খান রোডে একটি ফ্লাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি জব্দ এবং পূর্ব শালগাড়িয়া এলাকার একটি বাসা থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button