বিজ্ঞাপন
বাংলাদেশ

পশ্চিমা চাপ নেই, দিল্লি ও ফ্রান্স নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের কোনো চাপ অনুভব করছে না সরকার।

নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে চায়, তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির অগ্রগতি নিয়ে মো. তৌহিদ হোসেন বলেন, নোট ভারবালের মাধ্যমে বাংলাদেশের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এর কোনো উত্তর আসেনি।

তিনি বলেন, ‘রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব আসেনি এখনও, কবে আসবে জানি না। এত দ্রুত উত্তর আশাও করে না ঢাকা।’

ফ্রান্স থেকে এয়ারবাস কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, ফ্রান্স থেকে এয়ারবাস কেনা হোক বা না হোক, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সম্পর্ক স্বাভাবিক ও সুদৃঢ় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button