বিজ্ঞাপন
বিশ্ব

‘নিজেকে কী মনে করো’, ইমরান খানকে কড়া ভাষায় হুঁশিয়ারি সেনাবাহিনীর

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইমরানের বিরুদ্ধে ‘সেনা-বিরোধী বক্তব্য’ দেওয়ার অভিযোগ তুলে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক বলেছেন, ‘তুমি নিজেকে কী মনে করো?’

শুক্রবার (৫ নভেম্বর) জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘সেনাবিরোধী বক্তব্য তৈরি এবং ছড়িয়ে দেওয়া’ রাজনীতির আওতার বাইরে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ একাধিক মামলার বিচার চলছে। অতি সম্প্রতি ইমরান খানের মৃত্যুর গুজব উঠলে তার বোন উজমা খান তার সঙ্গে দেখা করেন এবং তার বক্তব্য জনসম্মুখে তুলে ধরেন।

বিজ্ঞাপন

এরপর গত বুধবার ইমরানের একটি এক্স-পোস্টে বলা হয়, ‘আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। তার নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, যার ফলে আমি গভীর দুঃখ পেয়েছি। আসিম মুনিরের পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রতি কোনো উদ্বেগ নেই। তিনি কেবল পশ্চিমা শক্তিগুলোকে খুশি করার জন্য এসব করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা উস্কে দিয়েছিলেন, যাতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাকে একজন তথাকথিত ‘মুজাহিদ’ হিসেবে দেখা হয়।’

ইমরানের এমন মন্তব্যের পর আজ সংবাদ সম্মেলনে পাকিস্তান আইএসপিআরের ডিজি বলেন, ‘এই হুমকি একজন ভ্রান্ত ব্যক্তির ভ্রান্ত মানসিকতা থেকে উদ্ভূত, যে নিজের অহংকারের কাছে বন্দী হয়ে পড়েছে। তিনি মনে করেন যে, তার ইচ্ছা পাকিস্তান রাষ্ট্রের চেয়ে বড়।’

তিনি বলেন, ‘তার অহংকার, তার আকাঙ্ক্ষা এবং হতাশা এতটাই বেড়ে গেছে যে, তিনি মনে করেন তাকে ছাড়া পৃথিবী শেষ হয়ে যাবে।’

জেনারেল আহমেদ শরীফ উল্লেখ করেন, ‘সেই ব্যক্তি (ইমরান) যে বক্তব্যটি তুলে ধরছেন, তা এখন আর রাজনীতির বিষয় নয় বরং জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button