বিজ্ঞাপন
বিশ্ব

দক্ষিণ এশিয়ার ৪ দেশকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করলো অস্ট্রেলিয়া

দক্ষিণ এশিয়ার চারটি দেশ ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটানকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে যুক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশগুলোতে শিক্ষার্থী ভিসা আবেদনের যাচাই-বাছাই কঠোর করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় গত বছর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রায় এক-তৃতীয়াংশই ছিল ভারত, নেপাল, বাংলাদেশ এবং ভুটান থেকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রকৃত শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ঝুঁকি আরও ভালোভাবে মোকাবেলা করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

মুখপাত্র আরও বলেন, এই পরিবর্তন অস্ট্রেলিয়ায় মানসম্পন্ন শিক্ষার জন্য আগ্রহী প্রকৃত শিক্ষার্থীদের সুবিধা প্রদান করবে। সরকার চায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আস্থা থাকুক যে, তারা একটি উচ্চমানের শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ করছে।

অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রাক্তন উপ-সচিব ড. আবুল রিজভী এই পদক্ষেপকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই ক্যাটাগরিগুলো বছরে সাধারণত একবার আপডেট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button