বিজ্ঞাপন
বাংলাদেশ

ঢাকায় কয়েক মিনিটের ব্যবধানে ৩ ককটেল বিস্ফোরণ, নারী আহত

রাজধানীর শান্তিনগর, মগবাজার ও মৌচাক এলাকায় পৃথক তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে এসব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মৌচাক ফ্লাইওভার থেকে ছুড়ে মারা একটি ককটেলের বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর দিয়ে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মৌচাক এলাকায় ওপর থেকে ছুড়ে মারা ককটেলের বিস্ফোরণে একজন নারী আহত হয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button