বিজ্ঞাপন
বিশ্ব

ডেমোক্র্যাটদের ‘উগ্র বামপন্থী’ আখ্যা দিয়ে বড়দিনের আগে ট্রাম্পের বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিকে ‘উগ্র বামপন্থী’ আখ্যা দিয়ে তাদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সকলকে বড়দিনের শুভেচ্ছা, এমনকি উগ্র বামপন্থীদের- যারা আমাদের দেশকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু খারাপভাবে ব্যর্থ হচ্ছে।’

নিজের ট্রুথ সোশ্যালসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টে তিনি আরও বলেছেন, ‘আমাদের আর খোলা সীমান্ত নেই, নারীদের খেলাধুলায় পুরুষ, উন্মুক্ত ট্রান্সজেন্ডার, অথবা দুর্বল আইন প্রয়োগকারী সংস্থা নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের যা আছে তা হলো: রেকর্ড স্টক মার্কেট, কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অপরাধের সংখ্যা, কোনো মুদ্রাস্ফীতি নেই এবং গতকালও জিডিপি গ্রোথ ৪.৩ শতাংশ ছিল- প্রত্যাশার চেয়ে দুই পয়েন্ট ভালো।’

প্রসঙ্গত, ক্রিসমাসের আগের সপ্তাহে ডেমোক্র্যাটরা মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের তদন্ত থেকে হাজার হাজার রেকর্ড ‘সংশোধনের’ অভিযোগ তোলেন। এই অপরাধীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পসহ আমেরিকান অনেক নেতারই ছবি সম্প্রতি প্রকাশ পেয়েছে- যাদের মধ্যে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button