বিজ্ঞাপন
বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছারাল ৪৮৮ জনে

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৮ জন। তবে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বিভাগ ও এলাকাভিত্তিক সংখ্যায় বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৭২ হাজার ৯৬৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৭৬,৫১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৩০৭ জন।

এর আগে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০১,২১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।
এর আগে ২০২৩ সালে, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button