বিজ্ঞাপন
বাংলাদেশ

ডেঙ্গুতে একদিনে ১০ জনের প্রাণহানিসহ মৃত্যু ছাড়ালো ৩০০ জনে

ডেঙ্গুর আক্রান্ত ও মৃত্যু থামছে না। বাড়ছে কান্নরোল। নভেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি থাকবে বলে আগেই জানিয়েছেন দেশের কীটতত্ত্ববিদরা। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫ জন, উত্তর সিটিতে ৩ জন, বরিশালে একজন, খুলনা বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১০৬৯ জন ডেঙ্গু রোগী।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫২ জন, খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৪৩ জন, সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ৯৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৪৮৭ জন।

গত ১লা জানুয়ারি থেকে ৫ই নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৭৪ হাজার ৯৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button