বিজ্ঞাপন
বাংলাদেশ

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পেলোডারের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার জুমপাড় এলাকার পিয়াইন নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পারভেজ মিয়া (২৭)। তিনি গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে লোড করা হচ্ছিল। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পেলোডারের অসাবধানতার কারণে পারভেজ মিয়া নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই আবদুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাফলংয়ের জুমপাড় এলাকার পিয়াইন নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পেলোডারের চাপায় শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (সিওমেক) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button