বিজ্ঞাপন
নিউইয়র্ক কমিউনিটি

জমে উঠেছে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ এর বিশেষ নির্বাচন

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ এর বিশেষ নির্বাচন আগামী ৩ ফেব্রুয়ারী, মঙ্গলবার। নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানীর শূন্য আসনের বিশেষ এই নির্বাচন জমে উঠেছে। এই নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তারা হলেন- রানা আবদেলহামিদ, শিবানী ধির, মেরী জোবাইদা ও দিয়ানা মরিনো। চুড়ান্ত প্রার্থী হতে চলছে তাদের ভোটার স্বাক্ষর সংগ্রহ অভিযান।

এজন্য প্রতিজন প্রার্থীর প্রয়োজন কমপক্ষে ১৫ হাজার ভোটারের স্বাক্ষর। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ এর নির্বাচনী এলাকায় (এস্টোরিয়া-লং আইল্যান্ড) ভোটার রয়েছেন আনুমানিক ৮০ হাজারের মতো। উল্লেখ্য, এই নির্বাচনে মেয়র জোহরান মামদানী ও ডিএসএ দিয়ানা মরিনো-কে এনডোর্স করেছেন। অপরদিকে মেরী জোবাইদা-কে এনডোর্স করেছেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি ল্যু। খবর ইউএনএ’র।

নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ এর বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যতম প্রার্থী বাংলাদেশী-আমেরিকান মেরী জোবাইদার সমর্থনে নির্বাচনী প্রচারনার পাশাপাশি চলছে ফান্ড রেইজিং। প্রতিদিন নির্বাচনী এলাকার ‘ডোর টু ডোর’ প্রচারণা চালাচ্ছেন মেরী জোবাইদা ও তার সমর্থকগণ। রাতদিন কাজ করছেন তার নির্বাচনী ক্যাম্পেইন-এর সদস্যরা।

বিজ্ঞাপন

সিটির কুইন্সের হিলসাইড এভিনিউস্থ সিরাজী কারাহি রেষ্টুরেন্টে গত ৪ জানুয়ারী রোববার এক ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ এর নির্বাচন শুধু মেরী জোবাইদার নির্বাচন নয়। এই নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির স্বপ্ন জড়িত। বক্তারা মেরী জোবাইদাকে জয়ী করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন আরমান চৌধুরী, আব্দুল আজীজ ভূইয়া, ইমাম শামসে আলী, ডা. মাহমুদুর রহমান তুহিন, আফতাব মান্নান, ফখরুল ইসলাম দেলোয়ার সহ আরো অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অপরদিকে মেরী জোবাইদার সমর্থনে সিটির এস্টোরিয়ায় একই দিন (৪ জানুয়ারী) আরো একটি ফান্ড রাইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐদিন দুপুরে স্থানীয় হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে এস্টোরিয়ার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ। অনুষ্ঠানে মেরি জোবাইদা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন রানা চৌধুরী, ফখরুল আলম, আব্দুর রহীম হাওলাদার, সৈয়দ ইলিয়াস খসরু, জাহাঙ্গীর আলম ও এস্টোরিয়ার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেরী জোবাইদার সমর্থনে এক সপ্তাহের মধ্যে দেড় হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ, ফান্ড রেইজ, আগাম ভোটে অংশগ্রহন এবং নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আনার বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। আরো উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারী থেকে পহেলা ফেব্রুয়ারী পর্যন্ত এই নির্বাচনের আগাম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকশন ডে আগামী ৩ ফেব্রুয়ারী, মঙ্গলবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button