বিজ্ঞাপন
বিশ্ব

চেচেনিয়ায় ড্রোন হামলার পর ইউক্রেনকে প্রতিশোধের হুঁশিয়ারি রমজান কাদিরভের

রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচেনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ড্রোন হামলার পর ইউক্রেনকে সতর্ক করে দিয়েছেন অঞ্চলের প্রধান রমজান কাদিরভ।

চেচেন নেতা টেলিগ্রামে বলেছেন, গ্রোজনির একটি বহুতল ভবনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

তিনি বলেন, ‘শনিবার থেকে শুরু করে আগামী সপ্তাহজুড়ে, ইউক্রেনীয় নব্য-নাৎসিরা আমাদের কঠোর প্রতিক্রিয়া অনুভব করবে। তাদের হামলার বিপরীতে, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে কাপুরুষোচিতভাবে গুলি চালাবো না। আমাদের আক্রমণগুলো ইউক্রেনীয় নব্য-নাৎসিদের সামরিক এবং সন্ত্রাসী অবকাঠামোর লক্ষ্যবস্তুতে হবে।’

বিজ্ঞাপন

তার ভাষায়, গ্রোজনির শহরতলিতে বহুতল ভবনের ওপর আক্রমণ কৌশলগত দৃষ্টিকোণ থেকে ‘একেবারেই অর্থহীন’।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্রের গ্রোজনি সিটি কম্পাউন্ডে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালায় ইউক্রেনী। এর ফলে ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button