বিজ্ঞাপন
রাজনীতি

গণভোট নিয়ে সিদ্ধান্ত ১৫ই নভেম্বরের আগেই

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই সংসদ নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। আর গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যেকোনো সিদ্ধান্ত নেয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে।

শুক্রবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’-এ প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, এক পার্টি এক কথা বলবে, এটাই নিয়ম, সারা বিশ্বে এমনই হয়।

কিন্তু কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। তবে সিদ্ধান্ত যাই হোক নির্বাচন ১৫ই ফেব্রুয়ারির আগে হবে। এসময় চব্বিশের গণ-অভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণ-অভ্যুত্থানে নারী-পুরুষ সবাই রাজপথে এক হয়ে আন্দোলন করেছে।

বিজ্ঞাপন

এখন নারীরা আর পিছিয়ে নেই, তারা সব ক্ষেত্রেই প্রতিনিধিত্ব করছেন। জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন সহ অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button