বিজ্ঞাপন
বাংলাদেশ

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী নিহত হন।

বিজ্ঞাপন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button