বিশ্ব
ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪ জন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে বিস্ফোরণের ঘটনায় ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে শহরের পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি বলেন, ‘৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে অনেকেই দগ্ধ।’ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।



