বিজ্ঞাপন
বাংলাদেশ

থানা থেকে লুট হওয়া সাব মেশিনগান-রাইফেলসহ ১৭টি অস্ত্র উদ্ধার হয়নি

আড়াইহাজার থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের মধ্যে এখনও ১৭টির কোনো হদিস পাওয়া যায়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সরকার পতনের দিন এ লুটের ঘটনা ঘটে।

ঘটনার প্রায় দেড় বছর পার হলেও এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, লুট হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে চায়না রাইফেল ২টি, চায়না সাব-মেশিনগান (এসএমজি) ১টি, ১২ বোর শটগান ৭টি, চায়না পিস্তল ১টি, ৯ মিমি পিস্তল ২টি এবং গ্যাস গান ৪টি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, এর আগে গত ৯ জানুয়ারি ভোরে উপজেলার মেঘনা ঘেরা চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযান চালানো হয়। কালাপাহাড়িয়ার কদমীরচর এলাকার আবুল কাশেমের পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যেই ছিল আড়াইহাজার থানার লুট হওয়া একটি পিস্তল। এর আগে আরও একটি অস্ত্র উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে বেশ কিছু উদ্ধার হয়েছে। তবে এখনও ১৭টি অস্ত্র উদ্ধার বাকি রয়েছে। সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button