বিজ্ঞাপন
বাংলাদেশ

রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে হামলা, শিশু গুলিবিদ্ধ

রাজবাড়ী শহরে পূর্বশত্রুতার জেরে মধ্যরাতে একটি বাড়িতে হামলার সময় সিফাত মণ্ডল (১২) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।=

গুলিবিদ্ধ সিফাত মন্ডল স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম মন্ডলের ছেলে ও রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন (আরএসকে) বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার রাজবাড়ী পৌরসভার বিনোদপুরের কলেজপাড়া এলাকায় সিফাত মন্ডলের বাড়ির পাশে বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

সিফাতের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ি। রাত ১১টার দিকে হঠাৎ আমাদের বাড়ির গেটে এসে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় পরপর কয়েকটি গুলি ছোড়ে। ঘরের দরজা খুলে কী হচ্ছে তা বোঝার চেষ্টা করি। আমার ছেলে সিফাত গেট খুলে দৌড় দিয়ে বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে গুলি লাগে এবং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে। আহত সিফাতকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে জানান, গুলিবিদ্ধ শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসায় স্থিতিশীল হলেও খাদ্যনালীর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, বিনোদপুর এলাকার দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গুলির ঘটনা ঘটলে শিশু সিফাত আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি পিস্তলের গুলির খোসা আলামত হিসেবে জব্দ করেছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button