বিজ্ঞাপন
বাংলাদেশ

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ধানমন্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কোন ককটেল বিস্ফোরণের তথ্য পাইনি। ওই জায়গায় একটি ট্রাকের চাকা বøাস্ট হয়েছে। আপনাদেরকে কেউ ভুল তথ্য দিয়েছেন।

এর আগে, বুধবার রাত পৌনে ৮টার দিকে মগবাজারের নিউ ইস্কাটন এলাকায় ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামের এক তরুণ নিহত হন।

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button