বিজ্ঞাপন
বিশ্ব

দীপু দাস হত্যার নিন্দা জানালো নয়াদিল্লি, সঠিক বিচার প্রত্যাশা

ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যাশা করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা সম্প্রতি একজন হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং আশা করি যে, এই অপরাধের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’

গত সপ্তাহে ময়মনসিংহে একদল জনতা তাকে পিটিয়ে হত্যা করার পর দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

প্রথমে ‘ধর্মীয় উস্কানিমূলক’ অভিযোগগুলো সামনে এলেও দীপু পরিবারের সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদের পুলিশি তদন্তে দেখা গেছে, মূলত কর্মক্ষেত্রের বিরোধের জেরেই এই ঘটনা ঘটনো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তারা অবগত এবং সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

জয়সওয়াল বলেন, ভারতের অবস্থান ‘সব সময়ই স্পষ্ট এবং ধারাবাহিক ছিল। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করার পক্ষে। আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।’

তিনি আরও বলেন, ভারত ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের’ পক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button