বিজ্ঞাপন
বাংলাদেশ

হাদি হত্যাকাণ্ড বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র ও নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচন পেছানোর উদ্দেশ্যে পতিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি দোষররা জড়িত থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হবে—কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না।

দলের বাকি মনোনয়ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button