ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের পর ‘গ্রিন কার্ড লটারি’ স্থগিত করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনার পর ‘গ্রিন কার্ড লটারি’ প্রোগ্রাম স্থগিত করেছে হোয়াইট হাউস। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব কার্স্টজেন নিলসেনের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ‘গ্রিন কার্ড লটারি’ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সন্দেহভাজন পর্তুগালের নাগরিক ক্লদিও নেভেস ভালেন্তে। তার বয়স ছিল ৪৮ বছর।
কার্স্টজেন নিলসেন বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে, আমি অবিলম্বে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবাকে ‘DV1′ প্রোগ্রাম বন্ধ করার নির্দেশ দিচ্ছি- যাতে আমেরিকানরা এই বিপর্যয়কর নীতির মাধ্যমে আর ক্ষতিগ্রস্ত না হয়।’
এর আগে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় রোড আইল্যান্ডের প্রোভিডেন্সের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে দু’জন নিহত এবং নয়জন আহত হন।
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) বন্দুকধারীকে ধরতে তথ্যের জন্য ৫০ গাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।



