বিজ্ঞাপন
বাংলাদেশ

কার্ভাডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোভ্যান, নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈরের কালীবাড়ি এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি অটোভ্যান। এতে দুর্ঘটনা কবলিত অটোভ্যান চালকসহ দুজনের মৃত্যু হয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার আম গ্রামের বিকাশ সরকারের ছেলে অটোভ্যান চালক বিপ্লব সরকার (৩০) ও একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের কালীবাড়ি এলাকায় কার্ভাডভ্যান ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বিপ্লব সরকারসহ দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পলাশ গাইনও দুর্ঘটনাকবলিত ভ্যানটিতে ছিলেন। দুর্ঘটনায় হারুন শেখ নামে আরও একজন আহত হন। তাকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশে উপ-পরিদর্শক মতিউর জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button