বিজ্ঞাপন
বিশ্ব

চীনে ভূমিকম্পের পর কাজাখস্তানে আতঙ্ক

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্পের পর কাজাখস্তানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সীমান্তের পার্শ্ববর্তী আলমাটি শহরে কম্পনের ফলে দলে দলে মানুষজন তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।বৃহস্পতিবার (৪ নভেম্বর) কাজাখস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পর আলমাটির বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়, অফিস এবং শপিংমল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

ওর্ডা প্রকাশনার তথ্য অনুসারে, ভূমিকম্পের কারণে তুরান বিশ্ববিদ্যালয়ে ক্লাস এবং পরীক্ষা বাতিল করা হয়েছে।

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিজ্ঞানীদের অংশগ্রহণে আলমাটিতে হটলাইন স্থাপন করা হয়েছে। শহরে কম্পনের তীব্রতা ছিল ৩ পয়েন্ট।

বিজ্ঞাপন

এর আগে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলেছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি রেকর্ড করা হয়। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button