বিজ্ঞাপন
বিশ্ব

বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো তুরস্ক

বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে তুরস্কের ‘বায়রাক্টর কিজিলেলমা’ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রোববার (৩০ নভেম্বর) তুর্কি প্রতিরক্ষা সংস্থা বায়কার-এর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চগতির ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যা ইতিহাস তৈরি করেছে।

পরীক্ষার সময় পাঁচটি এফ-১৬ যুদ্ধবিমানও মানুষবিহীন যুদ্ধবিমান ‘কিজিলেলমা’র সঙ্গে উড়েছিল। এগুলো কিজিলেলমার সঙ্গে ‘যৌথ ক্রু-আনক্রু অপারেশনে ফর্মেশন ফ্লাইট’ পরিচালনা করে। এটি ভবিষ্যতের বিমান যুদ্ধের নতুন ধারণা প্রদর্শন করে।

নিম্ন রাডার ক্রস-সেকশন এবং উন্নত সেন্সরের কারণে কিজিলেলমার যুদ্ধবিমানটি দূর থেকে শত্রু বিমানকে দেখা না গেলেও সনাক্ত করতে সক্ষম।

বিজ্ঞাপন

২০০৩ সাল থেকে সম্পূর্ণ স্ব-অর্থায়নে পরিচালিত ‘বায়কার’ ড্রোন রপ্তানিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

কোম্পানিটি ২০২৩ সালে ১.৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে এবং ২০২৪ সালেও একই ধারা অব্যাহত রাখে। কোম্পানিটির মোট আয়ের ৯০ শতাংশই আসে রপ্তানি থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button