বিজ্ঞাপন
বাংলাদেশ

নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগিয়ে যেতে পারবে না: ধর্ম উপদেষ্টা

নারীদের পেছনে রেখে আমরা পুরুষরা সামনে এগিয়ে যেতে পারব না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি; ভেদাভেদ আর নয়। আমাদের একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। আমরা মানুষকে সম্মান করতে শিখি। আমি যদি অন্যকে সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না। আমি যদি ঢিল ছুড়ি, পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, থাকুক না। যুগে যুগে ছিল। কিন্তু আমাদের বিভেদ একটি জায়গায় গিয়ে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হলো কালেমা তাইয়েবা। তিনি আরও বলেন, এই জুলাই বিপ্লব-পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে, হাতে হাত ধরার, বুকে বুক মেলানোর। এই সুযোগ যদি হাতছাড়া করি—আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন, রাসুল (সা.) হজরত আয়েশাকে, হজরত খাদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন তাদের সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা-বোনদের দেখেছি। আমরা যদি আমাদের মা-বোনদের, কন্যাদের কোরআনের আলো দিতে পারি, হাফেজা-আলেমা-মুহাদ্দিসা কিংবা স্কলার বানাতে পারি, তাহলে তারা সমাজ, রাষ্ট্রের সব জায়গায় সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button