বাংলাদেশ
ঢাকায় সাবেক এমপির বাড়িতে আগুন

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর উত্তরার সাত নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের সাত নম্বর বাড়িতে এই আগুন দেওয়া হয়।



