বিজ্ঞাপন
বাংলাদেশ

মেট্রোরেলে যাত্রীদের আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোরেলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে মেট্রো স্টেশনে ব্যাপক তল্লাশি কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে মেট্রো স্টেশনগুলোতে জননিরাপত্তা নিশ্চিতে এই তল্লাশি কার্যক্রম শুরু হয়। তল্লাশি কার্যক্রম পরিদর্শন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি ফারুক আহমেদ।

স্টেশনে গেলে দেখা যায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি কার্যক্রম পরিদর্শন করছেন। স্টেশনে যাত্রীদের ব্যাগ দেখা হচ্ছে। সঙ্গে থাকা পানির বোতল ও গ্যাস লাইটার জব্দ করে রেখে দেয়া হচ্ছে।

আজ গদিচ্যুত শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সক্রিয় রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। অনলাইনে ঘোষিত এই ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন দিনে সারা দেশে অন্তত ১৭টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ১৬টি ঘটনা ঘটেছে ঢাকা ও আশপাশের এলাকায়।

বিজ্ঞাপন

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button