বিজ্ঞাপন
বাংলাদেশহেডলাইন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ১১৭৯ জন

ডেঙ্গুর ভয়াল থাবা থামছে না। দিন দিন আরও ভয়ঙ্কররূপ নিচ্ছে ক্ষুদ্র এই প্রাণীটি। ডেঙ্গুর তাণ্ডবে সারা দেশে বাড়ছে কান্নার রোল। নভেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি থাকবে বলে আগেই জানিয়েছিল দেশের কীটতত্ত্ববিদরা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। তারা দু’জনেই  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।

লতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১৭৯ জন ডেঙ্গু রোগী। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৭ জন, খুলনা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন,

বিজ্ঞাপন

রাজশাহী বিভাগে ১০৯ জন, রংপুর বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী রয়েছেন।  গত ২৪ ঘণ্টায় ১১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৯ জন। গত ১লা জানুয়ারি থেকে ১০ই নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৭৯ হাজার ৭২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button