বিজ্ঞাপন
বাংলাদেশ

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরহী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) রায়গঞ্জের ঘুরকা নাহার এগ্রো মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওমর ফারুক (৩২) ও ফরিদুল ইসলাম (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল যোগে ওমর ও ফরিদুল সলঙ্গা যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি উত্তরবঙ্গ মহাসড়কে ঘুরকা নাহার এগ্রো মোড়ে পৌঁছালে একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। পরে দুজনকে ওমর ফারুককে টিএমএসএস মেডিকেল কলেজ এবং ফরিদুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ বিকেল ৫টার দিকে ওই দুই হাসপাতালে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাটিকুমরুল থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button